কোচবিহারের ভাজপায় ভাঙ্গন
দি নিউজ লায়ণঃ কোচবিহারের ভাজপায় ভাঙ্গন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তৃণমূলে যোগ ভাজপা সমর্থক 14 টি পরিবারের প্রায় শতাধিক সদস্যের। আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী। পরেশ বাবু জানিয়েছেন, কোচবিহার জেলায় এমনিতেই ভাজপায় ব্যাপক গোষ্ঠী কোন্দল ছিলই প্রার্থী ঘোষণার পর সেই কোন্দল চূড়ান্ত আকার নিয়েছে।
যারা প্রথম থেকে ভাজপা করতো তাদের মতামতকে কোনরকম গুরুত্ব না দিয়ে বিভিন্ন দল থেকে যারা ব্যক্তিগত সুবিধের জন্য ভাজপায় যোগ দিয়েছেন তাদের প্রার্থী করা হয়েছে। এর বিরুদ্ধে ক্ষুব্ধ ভাজপা নেতাকর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। এমনই 14 টি পরিবারের শতাধিক সদস্য বুধবার তৃণমূলে যোগ দিলেন। দলে তাদের স্বাগত জানানো হয়েছে এবং তাদের নির্বাচনের কাজে ব্যবহার করবে দল।
অন্যদিকে দলত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, বিপুল টাকার বিনিময়ে প্রার্থীপদ বিক্রি করেছে জেলা ভাজপা নেতৃত্ব। আদি ভাজপা কর্মীদের মতামতের কোনো গুরুত্বই দেওয়া হয়নি। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা দল ছাড়লেন। আগামী দিনে তৃণমূলের হয়ে তারা নির্বাচনে কাজ করবেন এবং মমতাকে কোচবিহারের সবকটি আসন উপহার দেবেন।

Post a Comment